Logo

জামায়াত নেতাকর্মীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আমিরসহ আটক ৫

profile picture
জেলা প্রতিনিধি
মাগুরা
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৭
জামায়াত নেতাকর্মীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আমিরসহ আটক ৫
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমিরসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হাসপাতাল এলাকায় অনুমতি ছাড়া নির্বাচনি প্রচার চালানো ও কম্বল বিতরণের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার মহম্মদপুর সদর ইউনিয়নের আমীর হুসাইন আহম্মেদ কাবুল, সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মুকুল হোসেন, ওবায়দুল্লাহ বিন হাফিজার, হাবিবুল্লাহ ও এরশাদ।

বিজ্ঞাপন

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে মাগুরা-২ আসনে জামায়াত ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ বাকেরের পক্ষে ভোট প্রার্থনা করছিলেন তারা। এ সময় তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনুর জামান বলেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে আদালতের মাধ্যমে তাদের মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD