অটো পাস নয়, জনগণের রায়েই ফয়সালা হবে: গোলাম সিরাজ

অটো পাসের রাজনীতি দিয়ে নির্বাচন জেতা যাবে না, ফয়সালা হবে জনগণের রায়েই এমন মন্তব্য করেছেন বিএনপির পদপ্রার্থী আলহাজ্ব গোলাম মো. সিরাজ।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া দারুল উলুম রহমানিয়া কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মো. সিরাজ বলেন, আমরা নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর ওপর আস্থা রাখি। সবাই মিলে শান্তিপূর্ণভাবে ভোটে অংশ নেবো।
বিজ্ঞাপন
তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋণখেলাপির অপপ্রচারের প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকে অপপ্রচার চলছে, কিন্তু মানুষ সত্য জানে। বেশিরভাগ মন্তব্যই আমার পক্ষে যায়। সিরাজ ফোটকাবাজি করে না, ধান্দাবাজ নয়।
প্রতিপক্ষ প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, আমাকে ডিসকোয়ালিফাইড করে অটো পাস নেওয়ার চেষ্টা করলে সেটা সফল হবে না। আমি প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রায় ১৮টি প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কাজ করে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমি হালাল উপার্জনের মানুষ। সরকারকে নিয়মিত সর্বোচ্চ কর দেই বলেই ধনীদের তালিকায় আমার নাম এসেছে। আমার আয়-ব্যয় গোপন নয়, সব প্রকাশ্য।
নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, এই নির্বাচন নেতার খেলা নয়, এটা জনগণের খেলা। অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।
বিজ্ঞাপন
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনসান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আলী কলিংস, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।








