Logo

নির্বাচনি প্রচারণায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২১
নির্বাচনি প্রচারণায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ১৯
ছবি: সংগৃহীত

ভোলা-৪ আসনের মনপুরায় নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাটের আলম কলোনি সংলগ্ন এলাকায় সংঘর্ষটি ঘটে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে বিএনপির গণি মাঝি ও জামায়াতের ইদ্রিস মাঝি গুরুতর অবস্থায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ওই এলাকায় বিএনপির কর্মীরা তাদের দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর সমর্থনে প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে জামায়াতের নেতাকর্মীরাও নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আসেন। এক পর্যায়ে দুই পক্ষের অবস্থান নিয়ে বাগ-বিতণ্ডা হাতাহাতি ও মারামারিতে পরিণত হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD