Logo

খাগড়াছড়িতে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা সমন্বয় সভা

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৯
খাগড়াছড়িতে নির্বাচন ও গণভোটে নিরাপত্তা সমন্বয় সভা
ছবি প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে খাগড়াছড়িতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাহাড়ি ও দুর্গম এলাকাসহ জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বাহিনী ও প্রশাসন একযোগে কাজ করবে। তিনি আরও জানান, যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD