Logo

চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের পক্ষে যুবদলের গণসংযোগ

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৫২
চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের পক্ষে যুবদলের গণসংযোগ
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, দেশ যখনই সংকটের মুখে পড়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের সময় দেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর ছিল উল্লেখ করে তিনি বলেন,সে সময় তিনি একটি বাড়ি একটি খামার, খাল খনন ও দুই ফসলসহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেন।

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের ধানের শীষের সমর্থনে হালিশহর থানাধীন ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের ঈদগাহ বরফ কল, সোনা শাহ মাজার, রঙ্গি পাড়া এবং ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের মুহুরী পাড়া মোড়, মিয়া বাড়ি হয়ে মনসুরাবাদ এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় আসার সময়ও দেশ নানা সংকটে ছিল। বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি অর্থনীতিকে স্থিতিশীলতার পথে নিয়ে আসেন। সেই ধারাবাহিকতায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয়।

তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারলে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে। দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই।

বিজ্ঞাপন

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি একে এম ফজলুল হক সুমন, এম এ গফুর বাবুল, জসিমুল ইসলাম কিশোর, হায়দার আলী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলাল, আরিফ হোসেন, ডবলমুরিং থানা যুবদলের সাবেক আহ্বায়ক বজল আহমেদ, হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ আমিন সোহেলসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD