Logo

জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০৪
জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে।

বিজ্ঞাপন

নীরফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর বিমানবন্দরে বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে জানিয়েছেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ এবং এটি তার ব্যবসার টাকা।

বিজ্ঞাপন

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম দবিরুল ইসলাম।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ঘটনা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD