Logo

ব্রাহ্মণপাড়ার ৫৯টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২০
ব্রাহ্মণপাড়ার ৫৯টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। উপজেলার ৫৯টি ভোটকেন্দ্রের ৩৬৮টি কক্ষে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়ো হতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রিজাইডিং অফিসারদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের উপস্থিত হতে দেখা যায়। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করবেন।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়। এ সময় ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, “একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও যৌথবাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, ভোটাররা যাতে কোনো ধরনের ভীতি ছাড়াই কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD