রাজশাহীতে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে র্যাব-৫ অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা এবং ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক এ তথ্য জানান।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেল চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের বরাতে জানানো হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে বাধাগ্রস্ত করা বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই পেট্রোল বোমা ও ককটেল মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।








