Logo

নির্বাচনী দায়িত্বে যাওয়ার পথে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
শেরপুর
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৫
নির্বাচনী দায়িত্বে যাওয়ার পথে প্রিজাইডিং অফিসারের মৃত্যু
ছবি: সংগৃহীত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রবিন জানান, রুকন সোমবার পারিবারিক কাজে বাড়ি গিয়েছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি পুনরায় নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বের হন।

বিজ্ঞাপন

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, মৃতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নির্বাচন কমিশনের হাতে রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD