Logo

চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

profile picture
উপজেলা প্রতিনিধি
চন্দনাইশ, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪২
চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে এসব টাকা একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানা গেছে। টাকার উৎস তদন্ত করে দেখছে নির্বাচন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি জব্দ করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান এসব তথ্য নিশ্চিত করেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, ‘সেনাবাহিনীর ক্যাপ্টেন খালেদ রিটার্নিং কর্মকর্তার নির্দেশে থানায় আমাদের কাছে এ অর্থ ও মাইক্রোবাস দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক নেই। প্রাথমিকভাবে এ অর্থ একজন স্বতন্ত্র প্রার্থীর বলে জানিয়েছে পুলিশ। তবে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে বিষয়টির সত্যতা যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

ওই আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রাজীব হোসেন জানান, এ টাকার উৎস তদন্ত করে দেখা হবে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা জব্দ করার একটি ভিডিও ব্যপক হারে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চায়। টাকা গুনতে থাকা ব্যক্তি উত্তরে জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’। মিজানুল হক নামে ফুটবল প্রতীকে ওই আসনে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD