Logo

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৬
ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে নগদ টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে।

বিজ্ঞাপন

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের ফকির মেম্বার।

স্থানীয়রা জানান, সকালে এই দুই নেতা ঘরে ঘরে গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকার দুটি বান্ডেল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের পরে জামায়াতের স্থানীয় নির্বাচনী কার্যালয়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয় এবং জব্দ করা টাকাসহ নেতাদের ছেড়ে দেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “বিএনপির নেতা-কর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, যা নির্বাচনবিধি অনুযায়ী গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে অনুরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্রিয় ভূমিকা রাখুন।”

বিজ্ঞাপন

পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD