ভোটের আগের রাতেই নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে মনোনয়নপত্র বাতিল, পরে আপিলে তা ফিরে পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতা—এসব ঘটনা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। পাশাপাশি নিরাপত্তাহীনতা ও মানসিক চাপে থাকায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী স্বতন্ত্র প্রার্থী আরও বলেন,আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
বিজ্ঞাপন








