Logo

গোপালগঞ্জে ৫ কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২৩
গোপালগঞ্জে ৫ কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে দুর্বৃত্তরা পাঁচটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রথমে সদর উপজেলার নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের রাস্তায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়।

এরপর পরপর জেলা শহরের বীণাপানি স্কুল মোড়, মাঝিগাতী দশপল্লী এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা-সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায়ও একই ধরনের বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD