Logo

ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৮
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনের ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৪৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং এটি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

ধামরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন, এবং দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। এ আসনে মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

ভোট প্রদান করেছেন ধামরাই পৌরসভার বিএনপির প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন আইঙ্গন, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আশরাফ আলী, জাতীয় পার্টির আহছান আছু চৌহাট এবং জাতীয় নাগরিক পার্টির নাবিলা তাসনিদ। এবি পার্টির কর্নেল হেলাল উদ্দিন ও জাতীয় সমাজ তান্ত্রিক দলের আরজু মিয়ার ভোটদানের তথ্য জানা যায়নি।

প্রত্যেক কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার এবং সেনাবাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ভোটকেন্দ্রে নজরদারি করছেন। এছাড়া ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, “এ আসনে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ রয়েছে এবং প্রত্যেকে শান্তিপূর্ণভাবে ভোট দেবে। আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ।”

সার্বিকভাবে ধামরাইয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD