Logo

‘প্রথম প্রেমের মতো অনুভূতি পাচ্ছি’ ভোট দিয়ে তরুণ

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯
‘প্রথম প্রেমের মতো অনুভূতি পাচ্ছি’ ভোট দিয়ে তরুণ
ছবি: সংগৃহীত

নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন জীবনের প্রথম ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ আড়াইহাজারের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদানের পর তিনি বলেন, প্রথম প্রেমের সময় যে অনুভূতি পেয়েছিলাম, আজ সেই একই অনুভূতি প্রথম ভোট দিয়ে পাচ্ছি। এটি স্মরণীয় মুহূর্ত।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিগত সময়ের ঘটনা আমরা দেখেছি, কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হতে পারিনি। আজ প্রথমবার ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পেরেছি। তাই আমার ভোটের অনুভূতিটি জীবনে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।”

শাহিন তাঁর প্রত্যাশাও প্রকাশ করেছেন, আমি আশা করি এই ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে এবং সমস্ত জুলুম ও অত্যাচার শেষ হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD