Logo

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম-১৩ আসনে ভোটগ্রহণ চলছে

profile picture
উপজেলা প্রতিনিধি
আনোয়ারা, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৩
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম-১৩ আসনে ভোটগ্রহণ চলছে
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আনোয়ারা–কর্ণফুলী এলাকায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে প্রস্তুত ছিলেন।

বিজ্ঞাপন

সরেজমিনে চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঘর সরকারি বিদ্যালয় ও হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উৎসাহ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোট দিতে বাড়ি ফিরে এসেছেন।

চাতরীর ভোটার রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর সুন্দরভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।” একই এলাকার শহীদুল আলম বলেন, “আগে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত। এবার নির্বাচন সুষ্ঠু হবে শুনেছি, তাই সবার আগে ভোট দিতে চাই।”

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৬। এখানে মোট ১১৮টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৫১টি ‘বিশেষ ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছেন ৫৪১ সেনা সদস্য, ৮০ বিজিবি সদস্য (চার প্লাটুন), ৩৬০ পুলিশ সদস্য, ১ হাজার ৫৩৪ আনসার সদস্য এবং দুই গাড়িতে ১৫ র‍্যাব সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।”

সার্বিকভাবে চট্টগ্রাম-১৩ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD