চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন তরুণ ও নারী ভোটাররা

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তরুণ, নারীসহ সব বয়সী ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনী এলাকায় সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি।
বিজ্ঞাপন
চাঁদপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৩৩৪ জন। এর মধ্যে প্রায় ১০ শতাংশ তরুণ ভোটার, যাদের অংশগ্রহণ নির্বাচনে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদরের আশিকাটি ও মৈশাদী ইউনিয়নের একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোর থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। ভোট শেষে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেককেই হাসিমুখে কেন্দ্র ত্যাগ করতে দেখা যায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় টাকাসহ জামায়াতের আমীর আটক
বিজ্ঞাপন
একাধিক তরুণ ভোটার জানান, জীবনে প্রথমবার ভোট দিতে পেরে তারা ভীষণ আনন্দিত। ভোটের পরিবেশ সুন্দর ও শান্ত থাকায় নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বলেও জানান তারা।
ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি ষাটোর্ধ্ব এক প্রবীণ ভোটার বলেন, “খুব সুন্দর ও শান্ত পরিবেশে ভোট দিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি। সকাল থেকেই সুষ্ঠুভাবে ভোট চলছে। আমার ভোট আমি দিয়েছি—এটাই সবচেয়ে বড় আনন্দ।”








