Logo

চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৫১
চুয়াডাঙ্গায় জামায়াতের বিজয় মিছিলে অসুস্থ হয়ে কর্মীর মৃত্যু
ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ রাসেলের বিজয় উপলক্ষে বের হওয়া মিছিলে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (রাত) তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহত ফজলুর রহমান চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার বাসিন্দা। তিনি মৃত নুর ইসলামের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ এলাকার ফার্মপাড়া ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশের পর বিজয় মিছিল বের করা হয়। ওই মিছিলে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন আক্তার জেসি তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের ভাই নজির হোসেন জানান, ফজলুর রহমান আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় তার অবস্থার অবনতি হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজুর রহমান বলেন, ফজলুর রহমান জামায়াতের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD