Logo

আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে সব আসনেই বিএনপির বড় জয়

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৫
আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জে সব আসনেই বিএনপির বড় জয়
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘদিন আওয়ামী লীগের প্রাধান্য থাকা গোপালগঞ্জে এবার তিনটি আসনেই জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীরা। জেলাটিতে এটি বিএনপির জন্য একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা। মোট ভোটার সংখ্যা ছিল ৩,৯৯,৫১০। এর মধ্যে পুরুষ ভোটার ২,০২,৮২১ এবং নারী ভোটার ১,৯৬,৬৮৯। ১৩৮টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮,৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গোপালগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত কে এম বাবর। মোট ভোটার ৩,৮৪,৩২৪ জন, যার মধ্যে পুরুষ ১,৯৪,০৬২, নারী ১,৯০,২৫৮ এবং তৃতীয় লিঙ্গের ৪ জন। ১৫১টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পেয়েছেন ৪০,০৪৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এখানে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ-৩ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী এস এম জিলানী। মোট ভোটার সংখ্যা ৩,০৮,৭৮৪, যার মধ্যে পুরুষ ১,৫৮,৪০৫, নারী ১,৫০,৩৭৮ এবং তৃতীয় লিঙ্গের ১ জন। ১০৮টি ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন ৬০,১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এখানে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD