দামুড়হুদায় অবৈধ মাটি উত্তোলন, ২ জনকে কারাদণ্ড

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাওলি ইউনিয়নে শনিবার দিবাগত রাতে ভূমিধস্যদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় অভিযুক্ত দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমান আদালত সুত্রা জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে শনিবার দিবা গত রাত সাড়ে ১২টা দিকে তারিনীপুর মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি থেকে বিনা অনুমতিতে অবৈধভাবে ভেকু মেশিনের সাহায্যে মাটি কাটা হচ্ছে।
এ সময় অভিযানের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ (সংশোধিত ২০২৩) ধারা লঙ্গণে ১৫ (১) অনুযায়ী অভিযুক্ত জয়রামপুর গাতির পাড়ার শহীদুল ইসলাম এর ছেলে শামীম ইসলাম (২০) ও তারিনীপুর গ্রামের আমির হোসেন এর ছেলে খালিদ হোসেন (২৫)-কে ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা কালীন সময়ে সহযোগিতা করেন-সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সরকারি(পেশকার)শাফায়েত উল্লাহ ও আনসার সদস্যবৃন্দ।
স্থানীয়রা জানান, হাওলি ইউনিয়নের জয়রামপুর তারিনী পুর গ্রামের উল্লেখিত মাঠটি থেকে দিন এবং রাতের বেলায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাটি খনন করে পার্শ্ববর্তী ইটের ভাটায় বিক্রি করে আসছিলেন। এ অভিযান পরিচালনা করার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় শান্তি প্রিয় মানুষ।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা কালীন উপজেলা প্রশাসন জানিয়েছেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবেন।








