Logo

দৌলতপুরে শহীদ ইয়াকুব আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০০
দৌলতপুরে শহীদ ইয়াকুব আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা-এর ফিলিপনগরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইয়াকুব আলীর ২৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ মাঠে এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিলিপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুর রহমান, বাউল শিল্পী শফি মন্ডল, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং শহীদ ইয়াকুব আলীর ছেলে রুশো।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিরা শহীদ ইয়াকুব আলীর কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং এলাকার উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে ছিল গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD