Logo

লোহাগাড়ার ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, দ্রুত ওএসডির দাবি বিএনপির

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮
লোহাগাড়ার ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, দ্রুত ওএসডির দাবি বিএনপির
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া–লোহাগাড়া এলাকায় সম্প্রতি সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, ভোটের দিন একজন সরকারি কর্মকর্তা হয়েও ইউএনও জামায়াতের কর্মীর মতো আচরণ করেছেন; তাই তাঁকে দ্রুত ওএসডি করার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা-র বটতলী স্টেশনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাজমুল মোস্তফা আমিন। তিনি চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বিএনপি শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী হলেও প্রতিদিন এভাবে হামলা মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

বক্তারা অভিযোগ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারী কর্মীদের ব্যবহার করে জাল ভোটের মাধ্যমে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী। তাদের দাবি, ভোটের দিন দায়িত্বে থাকা কিছু প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা জামায়াত-সংশ্লিষ্ট ছিলেন এবং তাঁরা জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

এ সময় সাতকানিয়া উপজেলার ঢেমশা, কাঞ্চনা, এওচিয়া এবং লোহাগাড়ার সুখছড়ি ও চান্দা এলাকায় ভোট-পরবর্তী সহিংসতার কথাও তুলে ধরা হয়। এসব ঘটনায় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ফৌজুল কবির ফজলু-র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে দলের জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD