Logo

বাগাতিপাড়ায় আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগাতিপাড়া, নাটোর
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১২
বাগাতিপাড়ায় আমবাগান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি।

নাটোরের বাগাতিপাড়া উপজেলা-এ আসমা বেগম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার জামনগর ইউনিয়নের হাপাঁনিয়া গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসমা বেগম ওই গ্রামের বাসিন্দা বাদশা প্রামানিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর স্থানীয়রা হাপাঁনিয়া গ্রামের একটি আমবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আসমা বেগমের মরদেহ দেখতে পান। পরে তারা বাগাতিপাড়া মডেল থানা-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঘটনাস্থলটি তার নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে।

মৃতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আসমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD