Logo

পূর্ব ঘোষণা বাস্তবায়নে ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপি

profile picture
উপজেলা প্রতিনিধি
ডিমলা, নীলফামারী
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২০
পূর্ব ঘোষণা বাস্তবায়নে ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপি
ছবি: প্রতিনিধি

পূর্ব ঘোষণা অনুযায়ী নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপিরা ট্যাক্স-ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না, ইনশাআল্লাহ।”

তিনি দৈনিক জনবাণীকে বলেন, জনগণের প্রত্যাশা ও অঙ্গীকার রক্ষায় ব্যক্তিগত সুবিধা পরিহার করে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখাই তাঁর অগ্রাধিকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে তাঁর এ ঘোষণাকে এলাকাবাসী ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। অনেকে মন্তব্যে এটিকে স্বচ্ছতা ও জনমুখী রাজনীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনপ্রতিনিধিদের এ ধরনের প্রকাশ্য অঙ্গীকার জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD