Logo

নামাজ না পড়ায় বকাঝকা, অভিমানে কিশোরীর আত্মহত্যা

profile picture
উপজেলা প্রতিনিধি
শাহজাদপুর, সিরাজগঞ্জ
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৪
নামাজ না পড়ায় বকাঝকা, অভিমানে কিশোরীর আত্মহত্যা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোবাইল ফোনে আসক্তি ও নামাজ না পড়া নিয়ে পিতার বকাঝকার পর অভিমানে লামিয়া সরকার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত লামিয়া সরকার চর কৈজুরি গ্রামের সাইদুল সরকারের মেয়ে এবং চর কৈজুরি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, লামিয়া সরকার মোবাইল ফোনে অনেক বেশি আসক্ত ছিল এবং খুব জেদি ছিল। জন্মের নয় মাস পর লামিয়ার মা ওকে রেখে অন্যত্র বিয়ে করেন। তখন থেকে সৎ মায়ের কাছে বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে মোবাইলে তার আসক্তি বাড়ে। টিকটক আর ফেসবুকে সময় কাটানো লামিয়ার মোবাইল আসক্তি কমাতে এবং নামাজ পড়ার জন্য বাবা সাইদুল সরকার পীড়াপীড়ি করতেন।

দুদিন আগে ফজরের ওয়াক্তে ডাকাডাকি করেও নামাজ না পড়ায় বকাঝকা করায় বাবার উপর অভিমান করে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় লামিয়া। সেই অভিমান থেকেই নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার এসআই মো. এমদাদুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD