Logo

মৌলভীবাজারের চা বাগানে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৬
মৌলভীবাজারের চা বাগানে তারেক রহমানের জন্য বিশেষ প্রার্থনা
ছবি: প্রতিনিধি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে তারেক রহমান-এর সুস্থতা ও দেশ পরিচালনায় সাফল্য কামনা করে মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন চা শ্রমিকরা।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার-৪ আসনের শ্রীমঙ্গল উপজেলার শংকর টিলা, ভাড়াউড়া কালিমন্দিরসহ একাধিক চা বাগান এলাকায় এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হাজী মুজিবুর রহমান-এর জন্যও দোয়া ও মঙ্গলকামনা করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া চা শ্রমিকরা বলেন, তারা চান তারেক রহমান সুস্থ থেকে দেশের দায়িত্ব সুন্দরভাবে পালন করুন। একই সঙ্গে চা বাগান এলাকার প্রতিনিধি হিসেবে হাজী মুজিবুর রহমানকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মূল্যায়নের দাবিও জানান তারা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, চা শ্রমিকদের এই আয়োজনের মধ্য দিয়ে নতুন সরকারের প্রতি তাদের প্রত্যাশা ও আশার প্রতিফলন ঘটেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD