ব্রাহ্মণপাড়ায় তাহেরীয়া বখশীয়া দরবার শরীফের ৩৮তম বাৎসরিক ওরশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর তাহেরীয়া বখশীয়া দরবার শরীফ-এ পীরদস্তগীর, মাহবুবে ছোবহানী, কুতুবে রাব্বানী শেখ ছৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল-হাছানী ওয়াল হোসাইনী (রাঃ)-এর স্মরণে ও হযরত নবী বখশী (রহ.) ফাউন্ডেশন ও দরবারের গদ্দীনশীন পীর শাহ্ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহিদী বখশী-এর আগমন উপলক্ষে ৩৮তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহসূফী মোঃ তানভীর আলম খোরশেদী বখশী, খোরশেদীয়া দরবার শরীফ, বিবির বাজার, কুমিল্লা।
পীর তরিক্বত ও মোজাহিদে আহলে সুন্নাত আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের বখশী সুন্নি আল কাদরী-এর সভাপতিত্বে ও শাহজাদা হাফেজ মাওলানা মুহাম্মদ খাইরুল বাশার তাহেরী বখশী ও মুফতি মুহাম্মদ মজিবুল বাশার তাহেরী বখশী-এর যৌথ সঞ্চালনায় ওরশ মোবারকে বিশেষ অতিথি ছিলেন ৮নং মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন ও অগ্রণী ব্যাংক পিএলসি, ঢাকা শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ কামরুল হাছান (শাহিন)।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, চেয়ারম্যান গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লা।
ওরশে আলোচনা পেশ করেন মাওঃ কারী মুহাম্মদ আইয়ুব রেজা আল কাদরী, মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ পারভেজ রেজা আল কাদরী এবং হাফেজ মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সুন্নি আল কাদরীসহ অসংখ্য আলেম ওলামাগণ।
অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফারুক আলম পূর্ণমতি, মোঃ নাছির উদ্দিন (হাজারী), মোঃ রুহল আমিন, মোঃ ফজলুল হক (বিডিআর), মোঃ ফিরুজ মিয়া প্রমুখ।
বিজ্ঞাপন
মোঃ নুরুজ্জামান তাহেরী বখশী, ইদ্রিস হোসাইন তাহেরী বখশী ও হেলাল হাজারী তাহেরী বখশী-এর সহযোগিতায় ওরশে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও পীর মাশায়েগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষ হয় বাদ ফজর আখেরী দোয়া, মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে।








