কচুয়ায় অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারণ ক্যাম্পেইন

‘বাংলা কিউআরে লেনদেন করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় অগ্রণী ব্যাংক পিএলসির বাংলা কিউআর সম্প্রসারণ কার্যক্রম সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) বিকেলে কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অগ্রণী ব্যাংকের বাধাল বাজার শাখা ও গোয়ালমাঠ শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনিময় কুমার হোরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার অতিরিক্ত পরিচালক মো. আবুল বাশার।
অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, অগ্রণী ব্যাংক বাধাল বাজার শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির, গোয়ালমাঠ শাখার ব্যবস্থাপক মো. জাকারিয়া, সোনালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক মো. আবু বক্কার সিদ্দিক, রূপালী ব্যাংক কচুয়া শাখার এসএম নাজমুল হাসান, কৃষি ব্যাংক কচুয়া শাখার দিলীপ কুমার মৃধা, বাধাল শাখার সঞ্জয় দেবনাথ, গজালিয়া শাখার অনিমেষ সরকার, আইএফআইসি ব্যাংকের বাধাল শাখার এসএম তানভীর আহম্মেদ, এনআরবিসি ব্যাংক কচুয়া শাখার সৌম্য সরকার, আইএফআইসি সাইনবোর্ড শাখার মো. রুহুল আমীনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্যাম্পেইনে প্রধান অতিথি মো. আবুল বাশার বলেন, বাংলা কিউআরভিত্তিক লেনদেন সম্প্রসারণের মাধ্যমে দেশের মানুষকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত করতে হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সেবার মানসিকতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এ ব্যবস্থার সুবিধা সম্পর্কে জানাতে ব্যাংকগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞাপন
সেমিনারে বাংলা কিউআর ব্যবহারের সুবিধা, ডিজিটাল লেনদেনের প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।








