সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফের সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়দের ধাওয়ার মুখে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে তারা পালিয়ে যান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, আমঝোল সীমান্তসংলগ্ন এলাকায় কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা সেখানে গিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ফেলে যাওয়া দুটি শটগান ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
ঘটনার খবর পেয়ে সীমান্ত এলাকা পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
বিজ্ঞাপন
তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আলোচনা চলছে। এ ঘটনায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠক অনুষ্ঠিত হলে পরবর্তী বিস্তারিত তথ্য জানানো হবে।








