Logo

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৮ আগস্ট, ২০২৬, ২১:০৫
বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে য়ায় । এ ঘটনার প্রতিবাদে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশের পর স্থানীয়রা ওই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাকে বিরাজোত এলাকায় নিয়ে আসা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। 

স্থানীয়রা জানান, শনিবার সকালে কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর ভুলবশত বাংলাদেশ অংশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

 এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। 

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক মানুষ, কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে দাবি জানান, তার বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেন ভারতীয় ওই নাগরিককে হস্তান্তর করা না হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুতই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD