Logo

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩৮
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরে শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার বিকেল পর্যন্ত পালিত হবে মহা শিবরাত্রি ব্রত। এই দিনটিতে বিভিন্ন মন্দিরে শিব পূজা পালন করা হয়।

বিজ্ঞাপন

ভগবান শিবকে দেবাদিদেব বলা হয়। কারন সকল দেবতার দেবতা মহাদেব। ভগবান শিবের বহু রূপ ও বহু নাম আছে। যেমন শিবশঙ্কর,মহাদেব,ভোলানাথ সহ ইত্যাদি।

দিনটিতে সব জায়গায় শিব পূজা পালিত করা হয়। আর এই শিব পূজাও ঠাকুরগাঁও শহরে কেন্দ্রিয় গোবিন্দজিউ মন্দির, শশ্বান কালী মন্দির, কালীবাড়ী ও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাদগাঁও শিকদার হাট , সালন্দর ইউনিয়নের ইয়াকুব পুর স্কুল হাট,সহ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মন্দিরে শিব পূজার আয়জন করেন ঠাকুরগাঁও শহরের বেশিভাগ হিন্দু মহিলারা আসেন মন্দিরে এবং শিব পূজা দেয় ও শিবের মাথা দুধ,ডাবের জল ঢালে।

বিজ্ঞাপন

শিব পূজা সর্ম্পকে মন্দিরের পুরোহিত গণ বলেন, এই পূজা যে নারী করে সেই নারী ভালো ও সুশিল স্বামী পায়। তাছাড়াও দেবাদিদেব মহাদেব তার সকল কষ্ট দূর করে। ঠাকুরগাঁও শহরের শিব পূজায় প্রতি বছর অনেক মানুষের সমাগম হয়। এবারো তাই পূজা উপলক্ষে অনেক মানুষর সমাগম দেখা যায় মন্দির গুলোতে। শিব পূজায় অংশ নেওয়া বিবাহিত নারী অনামিকা রায় ও সুবর্ণার সাথে কথা বলা হলে তারা বলে, শিব পূজা করার আগমুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয়। আর এই উপবাস পূজার পর ভাঙ্গা হয় এবং সারাদিন নিরামিস খেতে হয়। অর্থাৎ কোনো মাছ, মাংস,পেঁয়াজ খাওয়া যাবে না আর ভগবান শিবের কৃপা সর্বদা তার উপর থাকবে।শুধু তাই নয়,শিব পূজা করলে ভালো একজন স্বামীও পাবে।

ঠাকুরগাঁও শহরের মন্দির গুলোতে শিব পূজায় আগের মতো লোকসংখ্যা হয়েছে দেখা গেছে শিব পূজায় অংশ নেওয়ার জন্য সকল নারীরা লাইন ধরে দারিয়ে থাকে।শিব পূজায় শুধু মেয়েদের পাশাপাশি ছেলেদেরও দেখা গিয়েছে।

বিজ্ঞাপন

মাধু নামে এক ভক্ত শিব পূজায় অংশগ্রহণ করে। কাছে জানতে চাইলে বলে,আমি আমার পরিবারের সাথে শিবের মাথায় জল ঢালতে আসছি।আর শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছি আমি যানি পড়া-লেখায় খুব ভালো করতে পারি। উল্লেখ্য এই পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, ধর্মিয় কিত্তন সহ নানা আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে সমাপ্ত হয়।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD