Logo

গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ প্রতিযোগিতা

profile picture
উপজেলা প্রতিনিধি
গৌরীপুর, ময়মনসিংহ
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২৬
গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ প্রতিযোগিতা
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর এলাকার গৌরীপুর মহিলা কলেজ-এর উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কলেজ অডিটোরিয়ামে আয়োজনটি হয়ে ওঠে শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না এবং প্রভাষক সেলিম আল রাজ।

বিজ্ঞাপন

বিচারকের দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপন, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম এবং প্রভাষক শারমিন সুলতানা।

প্রতিযোগিতায় পক্ষে অংশ নেন তাসফিয়াত আহমেদ মম, আয়েশা আক্তার রুমি এবং নিসা আসরাফি। বিপক্ষে ছিলেন সাদিয়া আক্তার সূবর্ণা, দূরহে শাহায়ার নোভা এবং প্রিয়ন্তি দে।

বিজ্ঞাপন

তীব্র ও যুক্তিপূর্ণ বিতর্কের পর বিচারকদের রায়ে বিপক্ষ দল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন সাদিয়া আক্তার সূবর্ণা।

অনুষ্ঠান শেষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক সহ উপস্থিত শিক্ষকমণ্ডলী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD