Logo

আরাকান আর্মির কাছে জিন্মি ৭৩ জেলে ফেরত আনলো বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৪
আরাকান আর্মির কাছে জিন্মি ৭৩ জেলে ফেরত আনলো বিজিবি
ছবি প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের নাফনদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা বিভিন্ন সময় ধরে নিয়ে ৭৩ জেলেকে ফেরত এনেছে বিজিবি।

বিজ্ঞাপন

আরাকান আর্মির সাথে ধারাবাহিক আলোচনার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে এই ৭৩ জেলেকে টেকনাফের জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির রামু সেক্টরের কামান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, এসব জেলেদের ফেরত আনতে বিজিবির একটি প্রতিনিধিদল একই ঘাট থেকে সোমবার দুপুরে নাফনদীর শূণ্য রেখার উদ্দেশ্যে যাত্রা দেয়। আরাকান আর্মি নাফনদীর শূন্য রেখায় এদের হস্তান্তর করে। পরে এদের ফেরত আনা হয়েছে। ফেরত আনা জেলেদের জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আরাকান আর্মির সাথে ধারাবাহিক আলোচনার পর এদের ফেরত আনা সম্ভব হয়েছে। আরাকান আর্মি দাবি করেছে এসব জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করায় আটক করা হয়েছিল। অন্যান্য জেলেদের ফেরত আনতে বিজিবির পক্ষে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, বিভিন্ন সময় নাফনদী ও বঙ্গোপসাগর থেকে ট্রলার সহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে জিন্মি রয়েছে। এদের মধ্যে ৭৩ জনকে ফেরত আনা হল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD