Logo

চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের অংশ ভেঙে ছিটকে পড়া, ঝুঁকিতে ট্রেন চলাচল

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১৮
চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের অংশ ভেঙে ছিটকে পড়া, ঝুঁকিতে ট্রেন চলাচল
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী ফার্মগেট এলাকায় রেললাইনের প্রায় ছয় ইঞ্চি অংশ ভেঙে পাশেই ছিটকে পড়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচল নিয়ে দেখা দিয়েছে দুর্ঘটনার আশঙ্কা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস উথলী ফার্মগেট অতিক্রম করার সময় লাইনের ভাঙা অংশটি আলগা হয়ে পড়ে যায় বলে জানা গেছে। ট্রেন চলাচলের সময় এমন ত্রুটি ধরা পড়ায় রেলপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় গেইটম্যান অচিন্ত্য সাহা জানান, বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে মেরামতের প্রস্তুতি নিচ্ছে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দাবি, এই রুট দিয়ে প্রতিদিন একাধিক যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। তাই দ্রুত মেরামত ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD