Logo

মৌলভীবাজারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০
মৌলভীবাজারে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

বিজ্ঞাপন

প্রথমে পুষ্পমাল্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল সরকারী বেসরকারী প্রতিষ্টান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা নীরবতা পালন করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী– আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। এছাড়াও সকালে প্রভাত ফেরী করে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD