Logo

প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে নেত্রকোণায় ফুলের শ্রদ্ধা

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫
প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে নেত্রকোণায় ফুলের শ্রদ্ধা
ছবি প্রতিনিধি।

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় নেত্রকোণায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

বিজ্ঞাপন

একুশের প্রথম প্রহরে নেত্রকোণা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং পৌর প্রশাসক আরিফুর রহমান সরদার।

বিজ্ঞাপন

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD