Logo

প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, জানালেন শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:১৫
প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াত, জানালেন শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি–এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ২৪ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার–এর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রমুখ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD