Logo

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের শ্রদ্ধা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাকিব-তামিমদের শ্রদ্ধা
ফাইল ছবি।

আজ ২১ ফেব্রুয়ারি—মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।

বিজ্ঞাপন

একুশ মানেই আত্মত্যাগ, একুশ মানেই আত্মপরিচয়ের অঙ্গীকার—দেশজুড়ে আজও উচ্চারিত হচ্ছে সেই কালজয়ী গান, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?”

এই বিশেষ দিনে দেশের ক্রিকেটাররাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

বিজ্ঞাপন

অন্যদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর সম্মান জানিয়ে তার অনুভূতি প্রকাশ করেন।

ব্যাটার সৌম্য সরকার লেখেন, “রক্তে লেখা যে ইতিহাস, তা কখনও মুছে যায় না। একুশ আমাদের আত্মমর্যাদা, আমাদের অস্তিত্ব। মাতৃভাষার অধিকার আদায়ের সেই ত্যাগ আজও আমাদের শক্তি ও সাহস জোগায়।”

বিজ্ঞাপন

তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, “২১ মানে প্রতিবাদ, ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে ভাষার জন্য প্রথম আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।”

এ ছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শরিফুল ইসলাম ও রুবেল হোসেন।

বিজ্ঞাপন

মহান এই দিবসটি বাঙালি জাতির কাছে শুধু শোক বা স্মরণের নয়; এটি সাহস, চেতনা ও ঐক্যের প্রতীক—যে চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে অবিচলভাবে।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD