Logo

আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৬
আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
ছবি: সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে নেই বাংলাদেশ দল। ভারতের মাঠে খেলতে অস্বীকৃতি জানানোয় টাইগারদের অনুপস্থিতি নিয়ে উত্তাপ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েক দিনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল একাধিকবার বক্তব্য পরিবর্তন করেছেন। প্রথমে তিনি বলেছিলেন বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে দাবি করেছেন, এটি সরকারের নয়, বরং বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিবি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ (শুক্রবার) মিরপুরে গণমাধ্যমের সামনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “উনি খাঁড়ার ওপর এমন মিথ্যা কথা বলবেন, আমি ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো। তিনি একজন শিক্ষক—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, এটা মানতে পারছি না।”

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, “আমার দুটি খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে তারা হারিয়ে গিয়েছিল। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। আপনি একটি দলকে এক সেকেন্ডে নষ্ট করতে পারবেন না।”

এর আগে ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল বলেছিলেন, “কোনো রিগ্রেট নেই। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা। তারা দেশের ক্রিকেট এবং মানুষের নিরাপত্তার জন্য নিজেরাই আত্মত্যাগ করেছে।” তবে সমালোচনার মুখে পরে নিজের বক্তব্য থেকে তিনি সরে আসেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD