Logo

বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি ভয়াবহ: রুমিন ফারহানা

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:১৩
বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি ভয়াবহ: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি যদি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তার পরিস্থিতি ভয়াবহ হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ২টার দিকে সরাইলের শাহবাজপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত ঘটে রাত ১২টার দিকে, যখন রুমিন ফারহানা সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যান। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে, ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধস্তাধস্তি হয় এবং রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনার কারণে তিনি যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি এবং কর্মী-সমর্থকদের পাহারায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আমিই প্রথম ফুল অর্পণ করব। কিন্তু দেখা গেল, বিএনপির কিছু লোক আমাদের ওপর হামলা চালায়। দীর্ঘ ১৭ বছর পর সরকার এসেছে। যদি দল স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, পরিণতি ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা চাপে ছিল। এখন যারা ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে রাজনৈতিক পদ ব্যবহার করার চেষ্টা করছে, তার ওপর উঁচু পর্যায়ে নজর রাখা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে দলের জন্য ক্ষতিকর হবে। সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। আশা করছি, বিএনপি সরকার এসব উশৃঙ্খল নেতাকর্মীর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।

বিজ্ঞাপন

রুমিন ফারহানা এই হামলাকে পরিকল্পিত আখ্যা দেন এবং বলেন, গুণ্ডা প্রকৃতির কিছু লোক আনোয়ার হোসেনের নেতৃত্বে হামলা চালিয়েছে। তারা নিজের পরাজয় মেনে নিতে পারছে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জিতেছি, কিন্তু তারা নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তাদের কর্মকাণ্ড দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD