Logo

ফরিদপুরে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে উদযাপন

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫৩
ফরিদপুরে বিনম্র শ্রদ্ধায় অমর একুশে উদযাপন
ছবি প্রতিনিধি।

ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে অম্বিকা ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।​ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ প্রথম শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এরপর একে একে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, র‍্যাব, পিবিআই উপজেলা এবং ফরিদপুর পৌরসভা।

এছাড়া সরকারি রাজেন্দ্র কলেজ, বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের আগে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ঢলে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD