Logo

কুষ্টিয়ায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৩০
কুষ্টিয়ায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালকসহ চারজন যাত্রী রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবোঝাই সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরে তা স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD