Logo

পাংশায় বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

profile picture
উপজেলা প্রতিনিধি
পাংশা, রাজবাড়ী
২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬
পাংশায় বিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি
ছবি: প্রতিনিধি

পাংশায় যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী ও বিপি দিবস-২০২৬।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার উদ্যোগে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, কাব সদস্য, ইউনিট লিডার ও স্কাউট নেতারা অংশগ্রহণ করেন। এর আগে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডল, বাংলাদেশ স্কাউটস্ পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদত আলী, উপজেলা স্কাউটস্-এর সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) মো. ফিরোজ হোসেন, উপজেলা স্কাউট লিডার মো. শরিফুল ইসলাম মিন্টু, রাজবাড়ী জেলা কাব লিডার মো. সাইফুল ইসলাম, উপজেলা কাব লিডার অগ্রদূত চক্রবর্ত্তীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডারবৃন্দ।

বক্তারা স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD