নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০), ওসিকুর ফকির (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানা–র ওসি মোহাম্মদ ওলি মিয়া জানান, সংঘর্ষস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।








