Logo

ডিসিকে দেখেই ১২০ টাকার লেবুর হালি হয়ে গেলো ৪০ টাকা

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৫৭
ডিসিকে দেখেই ১২০ টাকার লেবুর হালি হয়ে গেলো ৪০ টাকা
ছবি: সংগৃহীত

রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে লেবু, শসা ও কাঁচামরিচের দাম এখন আকাশছোঁয়া।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জের বাজার তদারকিতে জেলা প্রশাসন নামলে দাম নিয়ন্ত্রণে আসে। জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া সরেজমিনে লেবুর দোকানে গিয়ে দাম জিজ্ঞেস করলে বিক্রেতা হঠাৎ করে ১২০ টাকার লেবুর হালি ৮০ টাকা কমিয়ে ৪০ টাকায় বিক্রি ঘোষণা করেন।

স্থানীয় ক্রেতারা ডিসিকে দেখে তাৎক্ষণিক হুমড়ি খেয়ে লেবু কেনা শুরু করেন। পরে ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া শহরের সবজির বাজার, মাছের বাজার ও মাংসের বাজার ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন।

বিজ্ঞাপন

বাজার তদারকি শেষে জেলা প্রশাসক বলেন, “রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজকে সব ধরনের বাজারে নজরদারি চালানো হয়েছে। সবজি, মাছ ও মাংস পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কেউ যদি পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD