Logo

রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৩
রাজারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের চান্দামারী গ্রামে নাসরিন বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানাজানি হয়।

বিজ্ঞাপন

নিহত নাসরিন একই গ্রামের বয়লার মুরগি ব্যবসায়ী নুর আলমের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা নাসরিনকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতে সেহরি খাওয়ার পর কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন। তবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকে স্বামী নুর আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD