Logo

বিএনপি কার্যালয় ভাঙচুর করলেন আ.লীগের নেতাকর্মীরা

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৬
বিএনপি কার্যালয় ভাঙচুর করলেন আ.লীগের নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ কয়েকজন তার ওপর হামলা চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি করেছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙচুরের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD