Logo

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের চারদিন পর দর্শনায় শিকলবন্দি উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের চারদিন পর দর্শনায় শিকলবন্দি উদ্ধার
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলায় রহস্যজনকভাবে নিখোঁজের চারদিন পর দর্শনা এলাকা থেকে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় মো. বিপুল (৪৫) নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া বিপুল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল সাত্তার মন্ডলের ছেলে।

পরিবারের দাবি, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় আলমডাঙ্গা থানা পুলিশ-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকার একটি পাকা রাস্তার পাশে তাকে হাত-পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে তাকে ভবঘুরে মনে হলেও কাছে গিয়ে শিকল বাঁধা অবস্থা দেখে তারা পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নিখোঁজ সংক্রান্ত একটি জিডি ছিল। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, “উদ্ধারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”

প্রকাশ্যে তুলে নেওয়ার অভিযোগ এবং চারদিন পর অন্য এলাকায় শিকলবন্দি অবস্থায় উদ্ধারের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। এটি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কোনো ঘটনার অংশ—তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD