Logo

মৌলভীবাজার জেলা প্রশাসক পরিদর্শন করলেন জেলা কারাগার

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৫
মৌলভীবাজার জেলা প্রশাসক পরিদর্শন করলেন জেলা কারাগার
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশাসনিক কার্যালয় ঘুরে দেখেন। এছাড়া বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ পর্যালোচনা করেন।

জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। এতে অন্তর্ভুক্ত ছিল—দর্জি, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম। পরিদর্শনকালে কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠুতা যাচাই করা হয়।

বিজ্ঞাপন

মহোদয় কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক হিসেবে মন্তব্য করেন এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে দায়িত্ব পালনের জন্য উৎসাহ প্রদান করেন।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD