Logo

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ ‘ডিজে নজু’ ও স্ত্রী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫
বাঞ্ছারামপুরে ইয়াবাসহ ‘ডিজে নজু’ ও স্ত্রী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফরদাবাদ গ্রামের মমিন বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম ওরফে ‘ডিজে নজু’ (৪২) এবং তার স্ত্রী পারুল বেগম (৩২)কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের বসতঘরের শয়নকক্ষ থেকে ৮০ ও ৫০ পিসসহ মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার নজরুল ইসলাম ফরদাবাদ মমিন বাড়ি এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম আব্দুল কুদ্দুস মিয়া। পারুল বেগম তার স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলাম ও তার স্ত্রী পারুল বেগমকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD